সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ: মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সৎ বাবা

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:৫৬ এএম আপডেট : ২৩ মে ২০২৬, ০৪:০৮ পিএম ৩ বার পঠিত
সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ: মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সৎ বাবা

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ: মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সৎ বাবা

সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
জয়পুরহাট শহরের একটি মহল্লায় ১২ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় শিশুটির সৎ বাবা লিটনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ১৩ মে দুপুরে মা কাজে থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে ধর্ষণ করে এবং কাউকে জানাতে নিষেধ করে। পরে ১৮ মে লিটন আবারও তাকে কুপ্রস্তাব দিলে শিশুটি ভয় পেয়ে দৌড়ে ছাত্রাবাসে মায়ের কাছে গিয়ে সব বলে দেয়। মা এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তাকেও মারধর করে। শিশুটির মা জানান, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু লোক এবং আত্মীয়-স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং মেয়েকে হাসপাতালে নিতে বাধা দেয়। পরে বৃহস্পতিবার মেয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়ের পর শিশুর সৎ বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।- ঢাকা পোস্ট

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।