দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই,তানোরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৩:৪৩ পিএম আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম ৫৯ বার পঠিত
দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই,তানোরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই,তানোরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

সংবাদ ২৪ ঘন্টা
২২ জুন ২০২৬
ক্রাইম রিপোর্টার সোহানুল হক পারভেজ : শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার তানোর উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার তানোর উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে তানোর শিক্ষার্থীদের মাধ্যমে, সততা,নিষ্ঠাবোধ,জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে, দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক দিক এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও জোরালো মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। তানোর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং তানোর সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব এম.রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমর্থক জেলা কার্যালয় রাজশাহী কোট পরিদর্শক মো:জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবং তানোর উপজেলা দুর্নীতি দমন কমেটির সহ-সভাপতি আব্দুল ওয়াহাব শেখ, সাবেক সেনা সদস্য এবং তানোর উপজেলা দুর্নীতি দমন কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক তানোর উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ,উপজেলা মডেল মসজিদের ইমাম এবং তানোর উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য একলাসুর রহমান, সমাজ সেবক এবং তানোর উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক টিপু সুলতান,তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে হারিয়ে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মুন্ডমালা বালিকা বিদ্যালয় এন্ড কলেজ।মুন্ডমালা বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আতিয়া নওসিন প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।অনুষ্ঠানে বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।