সহযোগিতা বাড়াতে চুক্তি

রুয়েট-আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা সই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ এএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম ৮ বার পঠিত
রুয়েট-আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা সই
ছবি: সংবাদ ২৪ ঘন্টা

রুয়েট-আইআইবিএ বাংলাদেশের মধ্যে সমঝোতা সই

সংবাদ ২৪ ঘন্টা
২০ সেপ্টে ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস অ্যানালাইসিস বাংলাদেশ চ্যাপ্টারের (আইআইবিএ-বিডি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। চুক্তির মূল উদ্দেশ্য হলো রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার সমৃদ্ধির সুযোগ তৈরি করা। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ ও সনদবিষয়ক কার্যক্রম আয়োজন করবে। রুয়েটের সদস্যরা আইআইবিএ-বাংলাদেশ আয়োজিত বিভিন্ন নেটওয়ার্কিং অনুষ্ঠান, সেমিনার ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি যৌথ উদ্যোগ বা পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে। এ ছাড়া ইন্টার্নশিপ, গবেষণা, পরামর্শক সেবা ও চাকরির সুযোগ আদান-প্রদান, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, মেন্টরিং এবং সনদ প্রস্তুতির পাঠচক্র আয়োজনের বিষয়ে দুই প্রতিষ্ঠান একমত হয়েছে। চুক্তির আওতায় ব্যবসায়িক বিশ্লেষণের বৈশ্বিক মানদণ্ড, বিশেষ করে বিএবিওকে গাইড এবং আইআইবিএর বিভিন্ন সনদ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার ব্যবস্থা থাকবে। আইআইবিএ অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারীদের মাধ্যমে বিশেষ সুবিধায় সনদ প্রস্তুতির সুযোগও দেওয়া হবে। এ ছাড়া আইআইবিএ বাংলাদেশের ব্যবসায়িক বিশ্লেষণ সম্মেলন, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার কার্যক্রমে রুয়েটের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের পেশাগত যোগাযোগ ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচিতিও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। চুক্তির ফলে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ ও পেশাগত যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।