মোহনপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ এএম ২৫ বার পঠিত
মোহনপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
২৪ অক্টো ২০২৬ | sangbad24ghonta.com
মোহনপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
বিস্তারিত কমেন্টে ↘

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের পৃষ্ঠপোষকতায় বেগম খালেদা জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চাঁদপুর তরুণ সংঘ আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ছয়টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহামুদুল শ্রাবন রুবেল।বিশিষ্ট ব্যবসায়ী নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রায়হান ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা প্রকৌশলী মনিরুল ইসলাম কমল, মোহনপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. মিস্টার আলী, রাজশাহী জজকোর্টের আইনজীবী মনোয়ার হোসেন খোকন, মৌগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাহিজুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আফসার আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মুন্জুর আলী, ৯ নম্বর চাঁদপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছইমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং বিএনপি নেতা শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাহামুদুল শ্রাবন রুবেলকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন আয়োজকেরা। টুর্নামেন্ট শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহামুদুল শ্রাবন রুবেল বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। ছাত্রদল সব সময় শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে। তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফার আলোকে তাঁরা পাড়া-মহল্লায় কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের আহ্বান জানান তিনি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।