সেরা তরুণ ফুটবলার

এমএলএসে সেরার মুকুট বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ এএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ এএম ১৭ বার পঠিত
এমএলএসে সেরার মুকুট বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের
ফাইল ছবি
২৪ নভে ২০২৬ | sangbad24ghonta.com
এমএলএসে সেরার মুকুট বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের
বিস্তারিত কমেন্টে ↘

য় দলের দুই সম্ভাবনাময় সতীর্থকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন সুলিভান। তালিকায় দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল। তৃতীয় স্থান পেয়েছেন একই ক্লাবের আদ্রি মেহমেতি।

২০২০ সাল থেকে এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বর্ষসেরা নবাগত খেলোয়াড় হিসেবে পুরস্কার দেওয়ার প্রচলন ছিল।

পুরো মৌসুমে পারফরম্যান্স দিয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সুলিভান। এমএলএসে নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রথম মৌসুমেই ২৯ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে আরও ১৪টি গোল করিয়েছেন। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ২৩ গোলে অবদান রয়েছে তার।

এই পারফরম্যান্সের মাধ্যমে এমএলএসে দুটি রেকর্ড গড়েছেন সুলিভান। এক মৌসুমে কোনো কিশোর খেলোয়াড়ের সর্বোচ্চ গোল অবদানের কীর্তি এখন তার। পাশাপাশি টানা ১০ ম্যাচে গোল কিংবা গোলে সহায়তা করে কিশোর খেলোয়াড়দের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

গত সেপ্টেম্বরেও আলোচনায় ছিলেন সুলিভান। সে মাসে এমএলএসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। লিগটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্বও অর্জন করেন এই মিডফিল্ডার।

ক্লাবের সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও নিজের জায়গা তৈরি করছেন সুলিভান। গত সেপ্টেম্বরে জাতীয় দলে ডাক পান তিনি। এরপর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের মূল একাদশে অভিষেক হয় তাঁর। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।