সংলাপে এনসিপির তিন প্রতিনিধি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন এনসিপির তিন নেতা

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম ২৮ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন এনসিপির তিন নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন এনসিপির তিন নেতা। ছবি: এনপিবি কোলাজ
২৩ নভে ২০২৬ | sangbad24ghonta.com
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেবেন এনসিপির তিন নেতা
বিস্তারিত কমেন্টে ↘

সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সৃষ্টি নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারই অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

অন্যদিকে, বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী চেয়েছিল ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে বসতে। এর নেতৃত্বও দেবেন তারা৷ কিন্তু এনসিপি আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপি সূত্র আরও জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।