দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

শিবগঞ্জে বিদ্যুতের ছোবলে নিভল মা-মেয়ের প্রাণ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম ২৫ বার পঠিত
শিবগঞ্জে বিদ্যুতের ছোবলে নিভল মা-মেয়ের প্রাণ
২২ নভে ২০২৬ | sangbad24ghonta.com
শিবগঞ্জে বিদ্যুতের ছোবলে নিভল মা-মেয়ের প্রাণ
বিস্তারিত কমেন্টে ↘

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাঁদের মেয়ে লিমা খাতুন (১৬)।

নিহতদের নিকটতম আত্মীয় আব্দুল বাসির বলেন, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির সামনে নিজ দোকানের গেট খুলতে যান মিলি। আগে থেকেই দোকানঘরটি বিদ্যুৎতায়িত হয়েছিল। এ সময় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

 

মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে মেয়ে মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী  লিমা খাতুন (১৬) তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মিলি বেগমের তৃতীয় মেয়ে লাবনী (৮) দেখে  চিৎকার করলে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে  মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।