রাজুর বিরুদ্ধে মাদকচক্র পরিচালনার অভিযোগ
চারঘাটে মাদক সিন্ডিকেটের নেপথ্যে রাজু ? গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
দেশ জুড়ে মাদকের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তবে সীমান্ত এলাকায় এখনো কার্যকর হয়নি। বরং নদীতে পানি বাড়ার পর থেকে সক্রিয় এবং বেপরোয়া হয়ে উঠছে মাদক ব্যবসায়ী রাজুর সিন্ডিকেট।
এমন চিত্র লক্ষ করা গেছে রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা চারঘাট এলাকায়। এই উপজেলার নদী তীরবর্তী অঞ্চলে রাত-দিন সমানে মোটরসাইকেলে দাপিয়ে বেড়াচ্ছেন রাজু । এক অদৃশ্য আগ্রাসনে নিঃশব্দে গিলে খাচ্ছে এই অপসংস্কৃতি আমাদের সমাজ,পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে।
জানা যায়,আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে চুনোপুটিরা গ্রেপ্তার হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ী গডফাদাররা বর্তমানে কৌশল পরিবর্তন করে সীমান্ত এলাকায় দৌরাত্ব বৃদ্ধি করে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্মকাণ্ড। সীমান্তবর্তী এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া যায়। এক সময় তার শিক্ষা,সংস্কৃতি ও শান্ত পরিবেশের জন্য পরিচিত ছিল সেই জেলা আজ জুয়া ও মাদক নামক দুটি মরণ ছোবলের থাবায় আক্রান্ত।
চারঘাট থানা এলাকায় পাড়া মহল্লার কিছু চায়ের দোকান এমনকি কিছু তথাকথিত ক্লাব বা প্রতিষ্ঠানের আড়ালেও মাদক সেবনের মহোৎসব।প্রতিনিয়ত তরুণদের আকৃষ্ট করা হচ্ছে এই জালে,আর সেই জাল বুনছে এমন এক চক্র,যাদের শিকড় প্রশাসনের অগোচরে ভয়াবহভাবে বিস্তৃত।এই মাদকের যোগান দিতে গিয়ে বাড়ছে ছিনতাই,
চুরি,খুন,অপহরণসহ নানা ধরনের অপরাধ অর্থনৈতিক ভাবে ভেঙে পড়ছে পরিবার,সমাজে বাড়ছে অবিশ্বাস,
অস্থিরতা ও নিরাপত্তাহীনতা। মাদকে আসক্ত হয়ে অনেক তরুণ আজ হয়ে উঠছে অপরাধী,কিংবা হারিয়ে যাচ্ছে জীবনের দিশাহীন গন্তব্যে।
রাজশাহী জেলার মধ্যে মাদকের অন্যত্তমঘাটি,চারঘাট থানা অঞ্চল। এই অঞ্চলে ছোট বড় মিলে প্রায় ২০০ থেকে ৩০০ জন মাদক কারবারী রয়েছে। সেই কয়েক যুগ ধরে এ অঞ্চল গুলো মাদকের স্বর্গরাজ্য।পদ্মা নদী ঘেরা চারঘাট থানা সীমান্তবর্তী ভারতের সংলগ্ন হওয়ায় মাদকে ছয়লাব হয়েছে। রাজশাহী জুড়ে মাদকবিরোধী অভিযান চললেও এই থানাএলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এখনও অধরা। অদৃশ্য এক ‘হোয়াইট কালার’ গডফাদারের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে এক শক্তিশালী মাদক সিন্ডিকেট।হাত বাড়ালেই মিলছে মাদক।
মাদকমুক্ত বাংলাদেশ গড়া’র ভিশন,দেশে মাদকদ্রব্যের অপব্যবহার,অবৈধ পাচাররোধে এনফোর্সমেন্ট,আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনার মিশন নিয়ে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী। এই ভিশন ও মিশন নষ্টে কাজ করছেন কতিপয় অসাধু কর্মকর্তারা। সরকারের অর্জন ও সুনাম বিনষ্টে এসব অসাধু কর্মকর্তারা।মাদক কারবারি বা গডফাদারা গ্রেফতার না হলেও সেবন কারিকে আটক করা হচ্ছে।
বর্তমানে এই থানা অঞ্চলে এক বোতল ফেনসিডিলের দাম ২৫০০ থেকে ৩০০০ টাকা। আর এই টাকা যোগাড় করতে দিন রাত এক করে ফেলছে মাদক সেবিরা।সমানতালে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা।সেখানেই বসে মাদক সেবনও চলছে।টাকা দিলেই যেকোনো বয়সের কেউ পেতে পারে ইয়াবা,ফেনসিডিলসহ অন্যান্য মাদক।অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দেখা যায় দেদারসে মাদক নিতে। তাদের এই মাদক বিক্রির হাটে অতিষ্ঠ সাধারণ মানুষ।অনেকেই বলছেন রাজনৈতিক নেতাদের শক্তি তাদের ছায়া দিয়ে রেখেছে।
তবে স্থানীয়া বলছেন,এসব মাদক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছে সন্ত্রাসী,ছিনতাইকারী ও চোরেরা।কেউ প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন ও হয়রানি। এদের কারণে এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাই। যুব সমাজ ধ্বংসের মুখে। প্রতিবাদ না হওয়ায় দিন দিন তাদের দাপট বেড়েই চলেছে।
অন্যদিকে প্রতিবেদক গোপনে,নওদাপাড়া বাজার,চৌমুহনী বাজার,টাঙ্গন ও ইউসুফপুর এলাকায় ঘুরে ভিন্ন চিত্র দেখেন।প্রকাশ্যেই হাতে মাদক তুলে দিচ্ছেন সেবন
কারীদের।
এলাকাবাসীদের অভিযোগ,বাড়ির সামনেই যেন মাদকের হাট বসেছে। প্রতিদিনফেনসিডিল, হেরোইন,গাঁজা,ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নানা মাদক কিনতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে। এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে ২০ থেকে ৩০ জন মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করলেও অনেকেই এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই বলেন,পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ম্যানেজ করে ব্যবসা চালায়। এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকাবাসী বলেন,মাদক বিক্রির কারণে এলাকার যুবকরা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। মাদকের ভয়াল থাবায় গ্রাস হয়ে গেছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপই পারে পরিস্থিতির উন্নয়ন ঘটাতে।আমরা প্রশাসনের দৃঢ় পদক্ষেপ কামনা করছি।
এই এলাকায় গুলোতে মাদক নির্মূল করতে হলে মো: আইয়ুব ছেলে রাজু ও টাঙ্গন এলাকার সাথীকে গ্রেপ্তার খুব জরুরী।
এবিষয়ে জানতে চাইলে চারঘাট থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল নূর বলেন,বিগত সময়ের তুলনায় চারঘাট থানা এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে কমে এসেছে। প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। প্রতিদিন থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের মাদকসহ গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করছে। তালিকা ভূক্ত মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তাদের কে পুলিশ নজরদারিতে রেখেছে। উপজেলাবাসীর সহযোগিতা পেলে ক্রমান্বয়ে মাদককে জিরোতে নামিয়ে নিয়ে আসা সম্ভব।
বিগত একবছরের অপরাধ বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতি মাসে আগের তুলনায় অপরাধ কমছে। বর্তমানে পুলিশ তথাকথিত সোর্সের বিপরীতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযান পরিচালনা করছে ফলে অপরাধী সনাক্ত এবং গ্রেফতারের হার অনেক বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী বিভাগের উপ-পরিচালককে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেন নি। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা