ফসলি জমি নষ্ট করে চলছে পুকুর খনন

বাগমারায় প্রশাসনের নাকের ডগায় অবৈধ পুকুর খননের হিড়িক

স্টাফ রিপোর্টার প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম ২০ বার পঠিত
বাগমারায় প্রশাসনের নাকের ডগায় অবৈধ পুকুর খননের হিড়িক
১২ নভে ২০২৬ | sangbad24ghonta.com
বাগমারায় প্রশাসনের নাকের ডগায় অবৈধ পুকুর খননের হিড়িক
বিস্তারিত কমেন্টে ↘

রাজশাহীর বাগমারায় চলছে অবৈধ পুকুর খননের হিড়িক। প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি প্রতিযোগিতার মাধ্যমেই চলছে অবৈধ পুকুর খনন। প্রশাসনের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন। পুকুর খননের সঙ্গে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কতিপয় ব্যক্তিরাও জড়িত বলে জানা গেছে।

ফলন্ত আম বাগানের গাছ কেটে ও তিন ফসলীর জমির মাটি কেটে রাতের আঁধারে দুর দুরান্তে মাটি বিক্রি করায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার পাকা রাস্তা। জনগনের চলাচলে বেড়েছে চরম দুর্ভোগ। রাতের আধাঁরে মাটি গুলো পাকা রাস্তায় বহনের কারণে রাস্তা নষ্ট হওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অবিলম্বে অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্টের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ পুকুর খননের সাথে বিএনপি’র নেতৃবৃন্দরা সরাসরি জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও বিএনপি’র একটি অংশ অর্থের বিনিময়ে পুকুর খননের মাধ্যমে আ’লীগ নেতাকর্মীদের পুনর্বাসনসহ নানা কর্মকান্ড করে আসছে। এর মধ্যে উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় সাবেক ছাত্রদল নেতা বাসার, নুরপুর এলাকায় যুবদল নেতা আব্দুল ওহাব, ঝিকরা ইউনিয়নের বারুই পাড়া এলাকায় রেজাউল করিম, শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা এলাকায় আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন অবৈধ পুকুর খননের কাজ শুরু করেছেন।


তবে আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেনকে স্থানীয় এক বিএনপি’র নেতা সক্রিয় সহযোগীতা করছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। যার কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে স্থাণীয় বিএনপির কর্মীরা অভিযোগ তুলেছেন। তারা অবিলম্বে ওই সকল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।


স্থানীয়রা জানান, উপজেলার তাহেরপুর পৌরসভায় সাবেক ছাত্রদল নেতা বাসার ও যুবদল নেতা আব্দুল ওহাব এবং আওয়ামী লীগ নেতা মাষ্টার মোজাফফর হোসেন তিন ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন। অপর দিকে ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া এলাকায় রেজাউল করিম ফলন্ত আম বাগান কেটে নতুন ভাবে অবৈধ পুকুর খনন শুরু করেছেন। পুকুরের মাটি বাহিরে বিক্রির জন্য তারা ট্রাক্টর ব্যবহার করছে। এতে নতুন তৈরি করা পাকা রাস্তা ভেঙ্গেচুরে একাকার হয়ে যাচ্ছে। ট্রাক্টর গুলো রাতের আধাঁরে সরকারী পাকা রাস্তায় মাটি বহনের কারনে কোটি কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় অবৈধ পুকুর খনন ও সরকারী কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পনের-বিশজন ব্যাক্তি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর পরই এলাকায় কিছু বিএনপি’র দলীয় পদ-পদবী ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তারা মোটা অংকের টাকার বিনিময়ে নিজের লোকজন সেট করে পাকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রি করছেন। সরকারি ভাবে নিষেধাজ্ঞা থাকার পরেও এমন কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।


এ ব্যাপারে অভিযুক্ত অবৈধ পুকুর খননকারীদের সাথে যোগাযোগ করে কোথায় থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে তারা বলেন, প্রথমে খনন কাজ বন্ধ করেছিল প্রশাসন। পরে প্রশাসনকে ম্যানেজ করা হয়েছে। আপনার সাথেও আমাদের লোকজন দেখা করবে বলে জানিয়েছেন তারা।


অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, অবৈধ ভাবে পুকুর খনন ভ্রাম্যমার আদালত পরিচালনার মাধ্যমে বন্ধ করা হয়েছে। যদি কেউ আইন অমান্য করে অবৈধ পুকুর খনন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুকুর খনন বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।