পুলিশ-শিক্ষার্থীদের উত্তেজনায় ঘটনার সূত্রপাত বলে মন্তব্য

রামেকের ঘটনায় ভুল বোঝাবুঝি, গাজিউর রহমানকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম ২৯ বার পঠিত
রামেকের ঘটনায় ভুল বোঝাবুঝি, গাজিউর রহমানকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান
১২ নভে ২০২৬ | sangbad24ghonta.com
রামেকের ঘটনায় ভুল বোঝাবুঝি, গাজিউর রহমানকে রাজনৈতিক ট্যাগ না দেওয়ার আহ্বান
বিস্তারিত কমেন্টে ↘

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ১০ নভেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তাৎক্ষণিক উত্তেজনাকে দায়ী করেছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গাজিউর রহমানকে রাজনৈতিকভাবে চিহ্নিত না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা উল্লেখ করেন ডা. তপু। পোস্টে তিনি বলেন, ১০ নভেম্বরের ঘটনাটি কোনো পক্ষেরই কাম্য ছিল না। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং তাৎক্ষণিক উত্তেজনার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স।

গাজিউর রহমানের প্রসঙ্গে ডা. তপু বলেন, পুরো ঘটনায় তাঁর আচরণ, ব্যক্তিত্ব ও আন্তরিকতা প্রশংসনীয় ছিল। উভয় পক্ষ থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুল বুঝতে পেরে তা স্বীকার করার মধ্যেই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়।

তিনি আরও জানান, গাজিউর রহমানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে তাঁকে তথ্য সরবরাহ করা হচ্ছে। তবে কারও ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক এজেন্ডার অংশ হতে চান না তিনি।

ডা. তপু বলেন, তাঁদের অবস্থান সবসময় ন্যায় ও সত্যের পক্ষে। কোনো ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৯ নভেম্বর গাজিউর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই রামেক হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে রাজনৈতিকভাবে চিহ্নিত করার চেষ্টা কাম্য নয়।

সবশেষে ডা. তপু ঘটনাটিকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি পুলিশ, চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।