ইয়াবাসহ একজন আটক
তানোরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
তানোরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ ২৪ ঘন্টা
১৪ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ (তানোর) রাজশাহী : তানোর উপজেলার তালন্দ থেকে তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক আসামী কালনা গ্রামের আজাহার খানের ছেলে মাহফুজ হাসান (২৪)।
তানোর থানা পুলিশ জানায়, তানোর থানাধীন তালন্দ এলাকায় তানোর থানার সুযোগ্য (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তানোর থানার এস.আই উত্তম কুমার এবং এ.এস. আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ রবিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন তালন্দ মাঠ মিনি স্টেডিয়ামের সড়কের পাশে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তারপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা