কোচিং শিক্ষককে চাঁদা দাবির অভিযোগ
তানোরে কোচিং শিক্ষককে ২৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
তানোরে কোচিং শিক্ষককে ২৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
সংবাদ ২৪ ঘন্টা
১৪ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ (তানোর) রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার খাইরুল কোচিং সেন্টার এর পরিচালক খাইরুল ইসলাম এর কাছে বিশাল আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী শফিকুল ইসলামসহ তার লোকজন খায়রুল কোচিং সেন্টার কে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে ভয় ভীতি প্রদর্শন করলে ২৮হাজার পাঁচশত টাকা খায়রুল সেন্টারের মালিক খায়রুল ইসলাম ভয়ে টাকাটি তাদের হাতে দিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী কোচিং সেন্টারের পরিচালক খায়রুল ইসলাম সহ আরো লোকজন সেটা নিয়ে রফা দফা করার চেষ্টা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং সেন্টারের পরিচালক খাইরুল ইসলাম গত ৩ বছর ধরে ওই প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি বিশাল আহমেদ এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সহ তার লোকজন ২৮ হাজার পাঁচশত টাকা চাঁদা নেন।ঘটনাটি জানার পর ক্ষুব্ধ এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করেন।এ বিষয়ে খাইরুল কোচিং সেন্টারে পরিচালক খাইরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, বিশাল এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী শফিকুল ইসলাম বেশ কিছুদিন থেকে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আমি এ টাকা দিতে না চাইলে আমাকে হুমকির ধুমকি দিতে থাকেন এমত অবস্থায় আমি তাদের ২৮ হাজার ৫শত টাকা প্রদান করি। তারপরেও বিশাল ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনী শফিকুল ইসলাম আমাকে বলেন,যদি তুই এ বিষয়ে কাউকে কিছু বলিস তাহলে তোকে জানে প্রাণে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করেন এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং এ চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বিশাল এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনী শফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা