মাদকসেবী সন্দেহে দুজন আটক
নগরীতে মাদক সেবনের অভিযোগে আটক দুই ব্যক্তি
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় জনসাধারণের হাতে আটক হওয়ার পর রাজপাড়া থানা পুলিশ তেরখাদিয়া মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে গোলাম রশিদ রুদ্র (২৪) এবং মো. রাজনের ছেলে মো. অন্তর (২১)। এ সময় তাদের হেফাজত থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা