দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রামেবির ঘটনায় কঠোর শাস্তির দাবি এনডিএফ নেতাদের
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এনডিএফের যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে রামেবি পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এরকম মবের মতো পরিস্থিত তৈরি করলে শিক্ষক-শিক্ষার্থীরা ভীত হয়ে থাকবে। এতে সবাই শিক্ষা থেকে পিছিয়ে যাবে। বহিরাগতরা এসে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর কের বের করে ঘরের তালা লাগিয়ে দেয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারিদের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, রাজশাহীতে এরকম সৃষ্টি হলে সবাই ভীত হয়ে থাকবে। এতে রাজশাহী পিছিয়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভূমিমন্ত্রী মিজানুর রহমান এ বিষয়ে একটি কার্যকর ভূমিকা রাখবেন। তিনি বর্তমানে আমাদেরসহ রাজশাহীর অভিভাবক। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক সমিতির ট্রেজারার ডা. মোর্শেদ জামান মিঞা, ডা. এএসএম আব্দুল্লাহ, ডা. শফিকুল ও বিভিন্ন পর্যায়ের ডাক্তাররা।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা