সম্প্রীতি বাড়াতে মতবিনিময় সভা
তানোর সাংবাদিক ক্লাবের নৌকা ভ্রমণ
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব (টিএসসি)।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. রায়হান আলীর সঞ্চালনায় বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী শিব নদীতে দিনব্যাপী এ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্য, গণমাধ্যমকর্মী ও উপদেষ্টারা অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।
ভ্রমণকালে সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। নৌকা ভ্রমণে নেতৃত্ব দেন তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি মো. সোহানুল হক পারভেজ ও সাধারণ সম্পাদক এম. রায়হান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সাংবাদিক ক্লাব পরিবারের প্রধান উপদেষ্টা, খন্দকার গ্লোবাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিনিয়র সাংবাদিক মো. রুহুল আমিন খন্দকার। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উদ্বোধক, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় প্রধান ও ক্লাবের উপদেষ্টা নূরে ইসলাম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, উপদেষ্টা আলহাজ্ব আক্তারুজ্জামান রঞ্জু, উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, উপদেষ্টা ও সাবেক তানোর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক, উপদেষ্টা ও তানোর থানার মোড় আদর্শ বণিক সমিতির সভাপতি মো. শমসের আলী সরকার, উপদেষ্টা সাংবাদিক ডা. আ. হান্নান এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সরোয়ার হোসেন।
এছাড়া ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার পারভেজ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক গাজিউল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ খাতুন মুক্তা, প্রেস সম্পাদক মো. আরিফ হোসাইন, সদস্য সাংবাদিক শাওন সরকার, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক শাহরিয়ার নাফিস, সদস্য মেহেদী হাসান বিপুল, মো. জুবায়ের মামুন, মো. আনোয়ার বাবু, মো. মশিউর রহমান, লিটন সাহেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
নদীর মনোরম পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে সাংবাদিকরা নিজেদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষে ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক টিপু সুলতান বলেন, “সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় পারস্পরিক আস্থা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখে।”
প্রধান অতিথি সাংবাদিক মো. রুহুল আমিন খন্দকার বলেন, “সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য আরও সুসংহত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সদস্যদের সম্পৃক্ত করে এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উদ্বোধক সাংবাদিক নূরে ইসলাম মিলন বলেন, “একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আজকের এ নৌকা ভ্রমণ সেই বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। আজ উপস্থিত হতে না পারলেও আপনাদের জন্য সার্বিক সহযোগিতা সারাজীবন আমার পক্ষ থেকে থাকবে। আগামীতে যেকোনো কর্মসূচিতেই উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, “সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আমাদের সব সাংবাদিককে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা