সাংবাদিক পেটানোর পর তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম ১০ বার পঠিত
সাংবাদিক পেটানোর পর তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ছবি: সংগৃহীত
২৭ সেপ্টে ২০২৬ | sangbad24ghonta.com
সাংবাদিক পেটানোর পর তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিস্তারিত কমেন্টে ↘

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠার একদিন পরই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি তিতুমীর কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

অভিযোগের ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

সাংগঠনিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি ৩৯৮ সদস্যের সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন। এতে আহ্বায়ক করা হয়েছে ইমাম হোসেনকে ও সদস্যসচিব করা হয়েছে সেলিম রেজাকে।। সেই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে ১২৬ জন ও সদস্য হিসেবে ২৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।