মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া
তোফাইরুল আলম রাহাত:
রাজশাহীর গণমানুষের নেতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শফিউল আলম বুলু, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রহিম রেজা রানা, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাইনুল হক হারু।
এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাতে নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা