সংবাদ নিয়ে ইউপি সভাপতির প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুরের মান ক্ষুণ্নের চেষ্টা?
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুরের মান ক্ষুণ্নের চেষ্টা?
সংবাদ ২৪ ঘন্টা
২৪ সেপ্টে ২০২৬
রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক লিখিত প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদটিকে ‘অসত্য, ভিত্তিহীন ও মনগড়া’ বলে দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে মুস্তাফিজুর রহমান
সংবাদ ২৪ ঘন্টাকে বলেন , বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ এবং একাধিক অনলাইন নিউজ পোর্টালে ‘তানোরে কলমা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি তাঁর দৃষ্টিগোচর হয়েছে এবং সেখানে তাঁকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
নিজের রাজনৈতিক ও পেশাগত পরিচয় তুলে ধরে তিনি জানান, তিনি গণিতে বিএসসি ডিগ্রিধারী এবং পেশায় একজন শিক্ষক। ১৯৯৬ সালে কলমা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। পরে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত কলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত একই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সাল থেকে তিনি ১ নম্বর কলমা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন।
মুস্তাফিজুর রহমানের দাবি, সামনে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনায় থাকায় তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা তথ্যের ভিত্তিতে ওই সংবাদ প্রকাশে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এ ধরনের সংবাদ তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস বলে তিনি মনে করেন।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, ১ নম্বর কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকেও ওই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদকারী মো. মুস্তাফিজুর রহমান
সভাপতি, ১ নম্বর কলমা ইউনিয়ন বিএনপি তানোর, রাজশাহী।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা