পদক অর্জনে সম্পাদক-প্রকাশকের শুভেচ্ছা
পিপিএম-সেবা পদকে আরএমপি কমিশনারকে অভিনন্দন
ছবি: সংগৃহীত
পিপিএম-সেবা পদকে আরএমপি কমিশনারকে অভিনন্দন
সংবাদ ২৪ ঘন্টা
২১ সেপ্টে ২০২৬
সাহস ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান, চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ ও সংবাদ ২৪ ঘন্টার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি।
এক অভিনন্দন বার্তায় আবুল হাসনাত অমি বলেন, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের এই মর্যাদাপূর্ণ অর্জন তাঁর কর্মনিষ্ঠা, সাহস, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি। তাঁর এই গৌরবময় অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবার যেমন গর্বিত, তেমনি রাজশাহীবাসীর জন্যও এটি আনন্দের বিষয়।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ ধরনের অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আবুল হাসনাত অমি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
অভিনন্দন ও শুভকামনা।
আবুল হাসনাত অমি
সম্পাদক ও প্রকাশক
দৈনিক স্বপ্নের বাংলাদেশ
ও সংবাদ ২৪ ঘন্টা.কম
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা