অভিযানে আটক একজন

পোরশায় মাদকসহ ব্যবসায়ী আটক

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ এএম ৯ বার পঠিত
পোরশায় মাদকসহ ব্যবসায়ী আটক

পোরশায় মাদকসহ ব্যবসায়ী আটক

সংবাদ ২৪ ঘন্টা
১৯ সেপ্টে ২০২৬
পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের পরিচালনায় এক মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৪৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম পোরশা উপজেলার নিতপুর শীতলী ডাঙ্গাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউপির শীতলী ডাঙ্গাপাড়াগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে সরাসরি মাদক বিক্রি করার সময় হাতেনাতে জহুরুল ইসলামকে আটক করা হয়। টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে তার এক সহযোগী পালিয়ে যায়। এসময় জহুরুলের নিকট থেকে ৩০পিস এবং পলাতক তার সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো ৩৫ পিসসহ সর্বমোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।