১৪ লিটার মদ ও ১.৭৮৫ কেজি গাঁজা উদ্ধার
বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১
রাজশাহীর বাগমারায় ১৪ লিটার চোলাই মদ ও ১ কেজি ৭৮৫ গ্রাম গাঁজাসহ অলড্রিন কুমার (নাম বয়স দেওয়া হয়নি) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি। এ সময় তার কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার মেশিনও জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বাগমারা থানার হাটগাংগুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, হাটগাংগুপাড়া এলাকায় অলড্রিন কুমারের বসতবাড়িতে মাদক বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় অলড্রিন কুমারকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তার অলড্রিন কুমার হাটগাংগুপাড়া গ্রামের অনিল কুমারের ছেলে।
অভিযানে তার হেফাজত থেকে ১৪ লিটার চোলাই মদ, ১.৭৮৫ কেজি গাঁজা এবং একটি ডিজিটাল ওয়েট মেশিন উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব আলামত জব্দ করা হয়।
এসআরবি জানিয়েছে, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা