হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম ৩ বার পঠিত
হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
২৭ সেপ্টে ২০২৬ | sangbad24ghonta.com
হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন পরবর্তী প্রথম সভা অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্টে ↘

হাটহাজারী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন পরবর্তী প্রথম সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ এবং সমিতির কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এইচ এম মনসুর আলী, পরিচালক মো. আবদুল ছালাম, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মো. মিনহাজুল আলম ও মোহাম্মদ মহসিন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির জুনিয়র অফিসার সুদীপ্তা তালুকদার, পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ও সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা। সভায় নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমবায় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।