দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর বার্তা

এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে ট্রেনকর্মীদের তুলে নেওয়ার হুঁশিয়ারি আম্মারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম ২৩ বার পঠিত
এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে ট্রেনকর্মীদের তুলে নেওয়ার হুঁশিয়ারি আম্মারের
এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে ট্রেন থেকে স্টাফদের তুলে নেব। ছবি: সংগৃহীত

এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে ট্রেনকর্মীদের তুলে নেওয়ার হুঁশিয়ারি আম্মারের

সংবাদ ২৪ ঘন্টা
২০ সেপ্টে ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দীন আম্মার। ঘটনার সঙ্গে জড়িতদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে ব্যবস্থা না নিলে ট্রেন থেকে রেলওয়ের কর্মী তুলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে সালাহউদ্দীন আম্মার এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার শিক্ষার্থীদের গায়ে হাত দিবা? ক্যাম্পাসের উপর দিয়ে ট্রেন চললে ভালোভাবে চলতে হবে।’ তিনি আরও লেখেন, ‘১ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে প্রত্যেক ট্রেন থেকে ২ জন করে ট্রেন স্টাফ তুলবো আমি। আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার নিবেন।’ রাত ১১টার মধ্যে ব্যবস্থা না নিলে রাত ১১টা ২০ মিনিটের ট্রেন থামিয়ে দুজনকে তুলে নেওয়ার কথাও পোস্টে উল্লেখ করেন রাকসু জিএস। তবে একই পোস্টে ট্রেন আটকাবেন না বলেও উল্লেখ করেন তিনি। লেখেন, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত (ট্রেন আটকাবোনা ইনশাআল্লাহ)।’ আইয়ুব আলীকে মারধরের ঘটনার বর্ণনা দিয়ে সালাহউদ্দীন আম্মার বলেন, ‘আইয়ুব আলী যাত্রী ছিলোনা। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে সমস্যা হলে ও সেখানে গিয়ে প্রতিবাদ করে এটাই তার অপরাধ।’ আহত আইয়ুব আলীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওর মাথায় রক্ত জমাট বেধেছে, অপারেশন করতে হবে।’ পোস্টের শেষ দিকে রাবি শিক্ষার্থীদের ওপর ‘প্রতিহিংসা’র অভিযোগ তুলে তিনি লেখেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এতো প্রতিহিংসা কিসের এটা দেখতে চাই।’ রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে রাবির শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন এবং পরে রাজশাহী রেলওয়ে স্টেশন ভবন ঘেরাও করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।