জামায়াতের ইসলামী পরিচয় নিয়ে প্রশ্ন

জামায়াতের ‘ইসলামী’ পরিচয় নিয়ে বিন ইয়ামিনের প্রশ্ন

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম ৬ বার পঠিত
জামায়াতের ‘ইসলামী’ পরিচয় নিয়ে বিন ইয়ামিনের প্রশ্ন

জামায়াতের ‘ইসলামী’ পরিচয় নিয়ে বিন ইয়ামিনের প্রশ্ন

সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
জামায়াতে ইসলামীর নেতাদের আচরণ ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচনের প্রচারণায় নারী-পুরুষের মেলামেশা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং দলটির ইসলামী পরিচয়ের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেছেন, ‘নামে ইসলামী বললেও কাজে কিন্তু অনেক খোলামেলা।’ সম্প্রতি এনপিবি নিউজের এক পডকাস্টে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মোহাম্মদ আলী জিন্নার জীবনযাপনের প্রসঙ্গ টেনে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জিন্না যেরকম হুইস্কি, হ্যাম স্যান্ডউইচ খেতেন, পাশ্চাত্য জীবনযাপন করতেন, আর বাকিগুলো আর না বললাম, সেগুলো বুঝে নেন। কিন্তু এনারাও (জামায়াতে ইসলামী) যদি ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো খেতে হয়, নাচতে হয়, যা করা লাগে, এনারাও তাই করবেন।’ ডাকসু নির্বাচনের প্রচারণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় এস এম ফরহাদ ও সাদিক কায়েমের মাঝখানে একজন মেয়ে বসে আছেন। তিনি পর্দানশীন নন, বেগানা নারী। দুজনের মাঝখানে একজন মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। মাঝখানে এক আঙুল পরিমাণ জায়গাও ফাঁক নেই। একেবারে ঘেঁষাঘেঁষি করে বসে আছেন।’ এ নিয়ে প্রশ্ন তুলে বিন ইয়ামিন বলেন, ‘ইসলামের কোন জায়গায় আছে যে একজন বেগানা নারীর সঙ্গে এভাবে লেগে লেগে বসে সংবাদ সম্মেলন করবেন?’ তিনি আরও বলেন, ‘সেই সময় আপনি যদি আরও লক্ষ্য করে থাকেন, বিভিন্ন মেয়ের সঙ্গে পর্দা করা বা পর্দা ছাড়া হেসে হেসে কথা বলছে, ঢলাঢলি করছে, ঘেঁষাঘেঁষি করছে, সেলফি তুলছে।’ বিন ইয়ামিনের অভিযোগ, ‘এই সাদিক কায়েমরা, তাদের যারা মুরিদ আছেন, তাদের মাধ্যমে এগুলো আবার ভিডিও বানিয়ে পোস্ট করাচ্ছেন। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আবার দেবের গান দেওয়া হচ্ছে।’ এসব ভিডিও প্রচারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইয়ামিন বলেন, ‘কেন প্রচার করা হচ্ছে? বোঝানোর জন্য যে আমরা কিন্তু আমাদেরকে ওইভাবে ইসলামী মনে করি না। আমরা নামে ইসলামী বললেও কাজে কিন্তু অনেক খোলামেলা।’ তিনি আরও বলেন, ‘বিষয়টা হয়ে গেছে এরকম, ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা এবং বাস্তবে আসলে জিন্না যেরকম হুইস্কি, হ্যাম স্যান্ডউইচ খেতেন, পাশ্চাত্য জীবনযাপন করতেন, আর যেগুলো করতেন সেগুলো আপনারা বুঝে নেন। কিন্তু এনারাও যদি ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো খেতে হয়, নাচতে হয়, যা করা লাগে, এনারাও তাই করবেন।’

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।