রিটনের সঙ্গে সাংবাদিক ফোরামের মতবিনিময়

রিটনের সঙ্গে অনলাইন সাংবাদিক ফোরামের নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম ২৩ বার পঠিত
রিটনের সঙ্গে অনলাইন সাংবাদিক ফোরামের নেতাদের মতবিনিময়
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
০৪ অক্টো ২০২৬ | sangbad24ghonta.com
রিটনের সঙ্গে অনলাইন সাংবাদিক ফোরামের নেতাদের মতবিনিময়
বিস্তারিত কমেন্টে ↘

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

 

৪ অক্টোবর ২৬ (রোববার) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফোরামের নেতৃবৃন্দ প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রশাসক তাদের মিষ্টিমুখ করান এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ সময় ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি পাভেল ইসলাম মিমুল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।