বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন

রাজশাহীর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স পেল শ্রেষ্ঠ যুব সংগঠনের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম ৪৫ বার পঠিত
রাজশাহীর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স পেল শ্রেষ্ঠ যুব সংগঠনের পুরস্কার
১২ নভে ২০২৬ | sangbad24ghonta.com
রাজশাহীর ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স পেল শ্রেষ্ঠ যুব সংগঠনের পুরস্কার
বিস্তারিত কমেন্টে ↘

‘বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে রাজশাহীর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর তানোরে আয়োজিত যুব সম্মেলনে বরেন্দ্র অঞ্চলের গবেষণা সংস্থা বারসিকের পক্ষ থেকে সংগঠনটির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বারসিক সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে এ সম্মাননার জন্য সংগঠন নির্বাচন করা হয়। জুরি বোর্ডের মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রম ও কার্যকারিতা মূল্যায়ন করে বিজয়ী নির্ধারণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলে তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করছেন। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও তুলনামূলক অবহেলিত এলাকায় বিধবা, এতিম, শ্রমিক, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বীকৃতি পাওয়াই তাঁদের কাজের মূল উদ্দেশ্য নয়। স্বীকৃতি কিংবা সমালোচনা—সবকিছুর ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তাঁরা। তবে এ ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।