ট্যাপেন্টাডল সংরক্ষণে সাজা
নগরীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল রাখায় কারাদণ্ড
রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পবা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) পরিচালিত অভিযানে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণের অভিযোগে মো. শাজাহান (৪৯)-কে আটক করা হয়। তিনি পবা থানার আলাইবিদিরপুর (হিন্দুপাড়া) গ্রামের মৃত আবু বাকারের ছেলে। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা