বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

গোদাগাড়ীতে অস্ত্রসহ পুলিশের জালে দুই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম ২৩ বার পঠিত
গোদাগাড়ীতে অস্ত্রসহ পুলিশের জালে দুই
ছবি: সংবাদ ২৪ ঘন্টা
২১ নভে ২০২৬ | sangbad24ghonta.com
গোদাগাড়ীতে অস্ত্রসহ পুলিশের জালে দুই
বিস্তারিত কমেন্টে ↘

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) ও একই উপজেলার জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুলিশ সুপার মামুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরনের প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭ দশমিক ৬৫ এমএমের দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছিলেন তারা।


এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। অস্ত্রের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।