সভাপতি হযরত, সম্পাদক সাহাবুদ্দিন
রাজশাহী শিক্ষক সমিতির নেতৃত্বে হযরত-সাহাবুদ্দিন
বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী) রাজশাহী জেলা শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজশাহী রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় বেলা ১১টায় শেষ হয় বিকেল ৩টায়। তবে তিনটি পদে নির্বাচন হয়েছে। এরমধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও একটি পদে ভোট হয়েছে।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন হযরত আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম। মূলত সভাপতি ও সাংগঠনিক পদে কোনো প্রার্থী ছিল না। যার কারণে নির্বাচনের প্রিজাইডিং অফিসার এ দুটি পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী সাহাবুদ্দিন ও শাহাদত হোসেন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সাহাবুদ্দিন ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি শাহাদত হোসেন সরকার ভোট পেয়েছেন ১৩টি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুরে আলম সিদ্দিক, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সিদ্দিকুর রহমান ও সামসুজ্জোহা। এদিকে নবনির্বাচিত ৩ সদস্যের এই কমিটি বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী) রাজশাহী জেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা