উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ

ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৪ এএম আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম ১১ বার পঠিত
ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
১৪ নভে ২০২৬ | sangbad24ghonta.com
ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বিস্তারিত কমেন্টে ↘

কার্যক্রম নিষিদ্ধ যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নিজ এলাকা উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় ডিবির একটি সূত্র।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসা মাহমুদকে আটক করা হয়। পরে তাকে যশোর ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

 

তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, এমন প্রশ্নের জবাবে এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথিপত্র পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে থাকা মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।