খেলা দেখতে আসা দর্শকদের সহযোগিতা চেয়েছে ডিএমপি
সাফের সেমিফাইনাল ঘিরে দর্শকদের প্রতি ডিএমপির বিশেষ নির্দেশনা
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটি ঘিরে দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সূচি অনুযায়ী, বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হতে পারে বলে আশা করছে ডিএমপি।
ম্যাচ উপলক্ষে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। যানজট এড়ানো এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশপ্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে খেলা শুরুর বেশ আগেই স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।
দর্শকদের সহযোগিতায় স্টেডিয়ামে প্রবেশ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছে ডিএমপি।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা