আবারও মূল্যবৃদ্ধি

স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, নতুন দর কত?

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ এএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ এএম ১৬ বার পঠিত
স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, নতুন দর কত?
২৪ নভে ২০২৬ | sangbad24ghonta.com
স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, নতুন দর কত?
বিস্তারিত কমেন্টে ↘

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভ্যাটসহ নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ফলে স্বর্ণের দাম এখন দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে এই দাম বহাল থাকবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে স্বর্ণের প্রধান কাঁচামাল তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে সার্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে মজুরি ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনাও দিয়েছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, গয়নার নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার পরিবর্তন কিংবা বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণের কথা বলা হয়েছে। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব লেনদেনের সময়ও আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্য ও নিয়ম কার্যকর থাকবে।

এর আগে সর্বশেষ গত ২৩ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মূল্যও ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৪ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।