ঘন কুয়াশার দাপট

কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, সকাল ১০টাতেও সূর্য নিখোঁজ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ এএম আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম ১৮ বার পঠিত
কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, সকাল ১০টাতেও সূর্য নিখোঁজ
ফাইল ছবি
২৪ নভে ২০২৬ | sangbad24ghonta.com
কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, সকাল ১০টাতেও সূর্য নিখোঁজ
বিস্তারিত কমেন্টে ↘

পঞ্চগড় প্রতিনিধি :  এর আগের দিন সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এদিকে সরেজমিনে দেখা যায়,ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঠান্ডা হিমেলাওয়ার সাথে পড়ছে শিশিরবিন্দু এবং সড়ক- মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে। এতে সড়কে চলাচলে ভোগান্তিতে পড়ছেন চালক ও পথচারীরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ উঠানামা করছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শিশির বিন্দু ও কুয়াশার দাপট দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলও দেখা মেলেনি সূর্যের।

এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতির কারনে সকাল ও ভোরে কাজে বের হওয়া মানুষজন ভোগান্তিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে চা পাথর ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগকে। তাদের দাবি শীতের তীব্রতা বাড়ার আগেই সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন সকাল ৭ টা ৩২ মিনিটে পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্ত এলাকায় বলে জানা গেছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।