দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট আয়োজন

রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে ফুটবল উৎসবের সূচনা

রাফি খান প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম ৩১ বার পঠিত
রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে ফুটবল উৎসবের সূচনা
২৮ নভে ২০২৬ | sangbad24ghonta.com
রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে ফুটবল উৎসবের সূচনা
বিস্তারিত কমেন্টে ↘

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আয়োজক সংগঠন ভোরের শিশির পরিবারের সদস্য, মরহুম নুরুজ্জামান টিটুর পরিবারের সদস্য ও তাঁর বন্ধুবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম নুরুজ্জামান টিটুর সহধর্মিণী সানজিদা খাতুন হেমিন ও তাঁর দুই কন্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. খন্দকার মাসুদ রানা, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক তাইনুসুর রহমান তোতা এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি উত্তরের কিসমত হাজী।

এ ছাড়া ভোরের শিশির পরিবারের সজিব, রনি ও আজাদসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং মরহুম নুরুজ্জামান টিটুর বন্ধুবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল, রাজশাহী মহানগরের মো. ফয়সাল শেখ।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।