লকডাউন কর্মসূচি পালন

মান্দায় আওয়ামী লীগ নেতা নাহিদ বাবুর নেতৃত্বে লকডাউন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম ২৫ বার পঠিত
মান্দায় আওয়ামী লীগ নেতা নাহিদ বাবুর নেতৃত্বে লকডাউন কর্মসূচি
২৮ নভে ২০২৬ | sangbad24ghonta.com
মান্দায় আওয়ামী লীগ নেতা নাহিদ বাবুর নেতৃত্বে লকডাউন কর্মসূচি
বিস্তারিত কমেন্টে ↘

মাহবুবুজ্জামান সেতু নওগাঁ


নওগাঁর মান্দা উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লকডাউন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাহিদ মোর্শদ বাবু।


স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যায় মান্দা এলাকায় এ লকডাউন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


এদিকে, কর্মসূচি চলাকালীন ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে অনলাইন মাধ্যমে নানা আলোচনা-প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি অবগত নয়। তবে,খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।