নির্বাচনী তৎপরতা

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মান্দায় গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম ২৪ বার পঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মান্দায় গণসংযোগ
২৮ নভে ২০২৬ | sangbad24ghonta.com
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মান্দায় গণসংযোগ
বিস্তারিত কমেন্টে ↘

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ

নওগাঁর মান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুধী সমাবেশ, মতবিনিময়সভা ও গণসংযোগ করেছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোটগাড়ি বাজারে এ সুধী সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মান্দা মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি গোটগাড়ি ও চকরাজাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বর্তমানে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাবেশে উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য নেকবর আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আমেদ আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।