সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাপাহারে শুরু হলো আমন ধান-চাল সংগ্রহ
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ
নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলা থেকে মোট ৫৬৬ মেট্রিক টন আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ পারভীন এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা