সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন
মান্দায় বানডুবি-চকজামদই সড়ক পাকাকরণ কাজ শুরু
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় ২নং ভালাইন ইউনিয়নের বানডুবি হতে চকজামদই পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে এ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বানডুবি এলাকাবাসির উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মান্দা উপজেলা বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মকলেছুর রহমান মকে।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর বক্স মন্ডল, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং মান্দা উপজেলা ছাত্রদলের সদস্য আকিব জাওয়াদ চৌধুরী, । অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসি উপস্থিত ছিলেন।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা