জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬

রাজশাহীতে প্রাণিসম্পদ সপ্তাহের সূচনা,অনুষ্ঠিত প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম ২৬ বার পঠিত
রাজশাহীতে প্রাণিসম্পদ সপ্তাহের সূচনা,অনুষ্ঠিত প্রদর্শনী
২৮ নভে ২০২৬ | sangbad24ghonta.com
রাজশাহীতে প্রাণিসম্পদ সপ্তাহের সূচনা,অনুষ্ঠিত প্রদর্শনী
বিস্তারিত কমেন্টে ↘

”রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সম্ভাবনাময় খাতগুলোর একটি প্রাণিসম্পদ। এ অঞ্চলে পশুপালন, পোল্ট্রিসহ বিভিন্ন খামার করে নিজেরা যেমন সাবলম্বী, পাশাপাশি তারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রাণিসম্পদ খাতে রাজশাহী এগিয়ে গেছে। কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতে রয়েছে বিশাল সম্ভাবনা। নিজেরা সাবলম্বী হবার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি নির্ভর এ অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ  ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। রাজশাহী সিটি হাট দেশের অন্যতম বড় পশুর হাট। সে হাট থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু-মহিষ, ছাগল মহিষ দেশের অন্য অঞ্চলে যায়। এ শিল্প খাতকে  আরো এগিয়ে নিতে আমাদের উদ্যোগ নিতে হবে।      

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তুলতে হবে। এ জন্য খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ এবং আধুনিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, খামারি ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। রাজশাহীর কৃষি ও প্রাণিসম্পদ খাতেও রয়েছে ব্যাপক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক  ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো. আতোয়ার রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিএন্ডবি মোড় হতে বর্ণাঢ্য রালি বের করা হয়। রালিটি সার্কিট হাউজের সামনের দিয়ে রাজশাহী শিশু একাডেমি গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজশাহী জেলার সেরা দশজন খামারি উদ্যোক্তাদের মেডেল, সনদ এবং ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।