নওগাঁয় মরদেহ উদ্ধার

মান্দায় মিলল ভ্যানচালকের মরদেহ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম ৩৩ বার পঠিত
মান্দায় মিলল ভ্যানচালকের মরদেহ
ছবি: সংগৃহীত
২৭ নভে ২০২৬ | sangbad24ghonta.com
মান্দায় মিলল ভ্যানচালকের মরদেহ
বিস্তারিত কমেন্টে ↘

নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিগ্রাম-দোডাঙ্গী এলাকার শাহাদত আলীর বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। আজ সকালে কালিগ্রাম-দোডাঙ্গী এলাকায় জনৈক শাহাদত আলীর বাঁশঝাড়ে এক নারী তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে তার শরীরে উল্লেখযোগ্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বাঁশঝাড় থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ভ্যান ও মোবাইল নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।