নওগাঁয় আটক

মহাদেবপুরে আটক শ্রমিক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম ৩২ বার পঠিত
মহাদেবপুরে আটক শ্রমিক লীগ নেতা
২৭ নভে ২০২৬ | sangbad24ghonta.com
মহাদেবপুরে আটক শ্রমিক লীগ নেতা
বিস্তারিত কমেন্টে ↘

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মো. আশেক এলাহী (৪৮) কে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক আশেক এলাহী উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গত জুন মাসের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় পলাতক ছিলেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পরিচয় দিতেন। এমনকি তিনি নিজেকে ওলামা লীগের নেতা বলেও পরিচয় দিতেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।