মোহাম্মদ ফয়েজুল কবিরের পদক গ্রহণ
আরএমপি কমিশনার পেলেন পিপিএম-সেবা পদক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ গ্রহণ করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পরিয়ে দেন।
২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ফয়েজুল কবিরকে এ পদক প্রদান করা হয়।
এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবার স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরএমপির ইউনিট প্রধান হিসেবে তাঁর এই অর্জন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সদস্যদের জন্যও গৌরবের বলে জানিয়েছে পুলিশ। এ সাফল্য আরএমপির সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও জনসেবামুখী হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা