প্রকাশিত তথ্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি
গোদাগাড়ী সার্কেলের এএসপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তীব্র প্রতিবাদ
রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুস সালামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এএসপি আব্দুস সালাম।
অভিযোগ করা হয়েছে, বিচারাধীন একটি মাদক মামলাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে এএসপি আব্দুস সালামের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন তথ্য প্রচার করছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এএসপি আব্দুস সালামের বক্তব্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের কারণে একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে এএসপি আব্দুস সালাম বলেন, “আমার বিষয়ে পত্রিকা ও অনলাইনে যে নিউজটি করা হয়েছে, সেটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্র মহল আমার মানহানি করার জন্য এ নিউজ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা