আমি সবসময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে চাই: মিশা

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম ১২৫ বার পঠিত
আমি সবসময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে চাই: মিশা
০৫ জুল ২০২৬ | sangbad24ghonta.com
আমি সবসময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে চাই: মিশা
বিস্তারিত কমেন্টে ↘
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই তরুণ উদ্যোক্তাদের প্রেরণা জুগিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার পুরান ঢাকার এক নারী উদ্যোক্তার নতুন ব্যবসায়িক উদ্যোগের পাশে দাঁড়ালেন তিনি। শনিবার রাজধানীর ওয়ারীতে নারীদের ফ্যাশন ব্র্যান্ড ‘ইসা’স লাক্সারি’-এর নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিশা সওদাগর। ফিতা কেটে উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের নিয়ে তিনি পুরো শোরুমটি ঘুরে দেখেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মিশা সওদাগর বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আমি সবসময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে চাই। মানসম্মত পণ্য, সৎ ব্যবসায়িক মনোভাব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে একটি প্রতিষ্ঠান খুব অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করতে পারে। আশা করি, ‘ইসা’স লাক্সারি’ ক্রেতাদের সেই আস্থা অর্জনে সক্ষম হবে।’ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইশা হোসেন জানান, নারীদের জন্য আধুনিক, ট্রেন্ডি ও মানসম্মত পোশাক এবং জুতার সমৃদ্ধ সংগ্রহ এক ছাদের নিচে নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।