পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম ১৭ বার পঠিত
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব

পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব

সংবাদ ২৪ ঘন্টা
০৫ জুল ২০২৬
পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে ওটিটি প্ল্যাটফর্ম Bongo নিয়ে এসেছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’। ইমরান ইমন পরিচালিত এ নাটকের মাধ্যমে দর্শকদের পেটে খিল ধরাতে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল ও আ খ ম হাসান। গত ২ জুলাই থেকে নাটকটি Bongo-তে স্ট্রিমিং হচ্ছে। আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তির অভিনব ভাগবাঁটোয়ারা নিয়ে এবারের গল্প। বড় ভাই আলালের নানা কূটকচাল ও চালাকিতে বোকা দুলাল সবসময়ই ঠকতে থাকে। কিন্তু সহজ-সরল দুলাল কি এভাবেই আজীবন ঠকবে, নাকি নিজের অধিকার বুঝে নিতে সেও ঘুরে দাঁড়াবে? দুই ভাইয়ের চরম হাস্যরসাত্মক এই দ্বন্দ্বের উত্তর মিলবে ‘আলাল দুলাল’-এর পর্দায়। পরিচালক ইমরান ইমন বলেন, আলাল ও দুলাল চরিত্র দুটি আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। এই গল্পে আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির মাঝে লুকিয়ে থাকা অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। রিলিজের পর থেকে দর্শকরা যেভাবে নাটকটি উপভোগ করছেন এবং সাড়া দিচ্ছেন, তা সত্যিই আনন্দের। মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে আবর্তিত এই গল্পে পাভেল এবং আ খ ম হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ একঝাঁক অভিনয়শিল্পী। নাটকটি দেখতে ভিজিট করতে হবে www.bongobd.com অথবা ডাউনলোড করতে হবে Bongo অ্যাপ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।