আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ
আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ
সংবাদ ২৪ ঘন্টা
৩০ জুল ২০২৬
শাহরিয়ার অনতু,বিশেষ প্রতিনিধি : সরকারি নির্দেশনা অনুযায়ী আরএমপির রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে থানা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে থানার উপপরিদর্শক (এসআই) নিপা ও ফিরোজসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। থানায় অনেক ফাঁকা জায়গা পড়ে থাকায় সেসব জায়গায় গাছের চারা রোপণ করা হয়েছে।” থানা প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ফাঁকা জায়গাগুলোতে আরও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা