আত্রাইয়ে সরকারিভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মাহাবুবুজামান সেতু প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৪৫ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ০৭:৫৪ এএম ১৫ বার পঠিত
আত্রাইয়ে সরকারিভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আত্রাইয়ে সরকারিভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
নওগাঁর আত্রাইয়ে সরকারিভাবে ধান, চাল ও গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান-এর সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান। এসময় প্রকৃত কৃষকরা যাতে হয়রানি ছাড়া গুদামে ধান দিতে পারেন তা নিশ্চিত করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.আবু আনাছ, আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল করিম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার সাথে সরকার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধান-চাল ও গম সংগ্রহ করতে বদ্ধপরিকর। কোনো সিন্ডিকেট বা অসাধু চক্র যাতে কৃষকদের অধিকার নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের টিম সার্বক্ষণিক তদারকি করবে। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান, মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ১৬৩ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ৭১মেট্রিকটন গম ক্রয় করবেন। ৩রা মে থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলমান থাকবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।