আত্রাইয়ে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ এএম ৪৪ বার পঠিত
আত্রাইয়ে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
২৬ আগ ২০২৬ | sangbad24ghonta.com
আত্রাইয়ে ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
বিস্তারিত কমেন্টে ↘
আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমাদের নবীর আদর্শ অনুশরন করে তাঁর দেখানো পথে এগিয়ে যেতে হবে। সেইসাথে জ্ঞান-বিজ্ঞান চর্চার মাধ্যমে মুসলিম জাতির হারানো নতুন নতুন আবিস্কারের ঐতিহ্যের প্রতি মনোনিবেশ করতে হবে। কেনোনা নতুন উদ্ভাবনের দিকে তাকালে দেখা যায় মুসলিম জাতির চেয়ে অন্যান্য জাতি এগিয়ে গেছে। এছাড়া পাড়া-মহল্লায় মসজিদ তৈরীতে অনুপ্রানিত না হয়ে নামাজে মুসল্লি বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একইসাথে মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের সৎ, নীতি আদর্শ ও সামাজিক মূল্যবোধ এবং মাদক ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করার জন্য আহবান জানান।অনুষ্ঠানে উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আকবর হোসেনের সঞ্চালনায় অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সেক্রেটারী ওসমান গনি, মুজাহিদ খান, আব্দুল হাকিম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিবেশন করেন মাও. রাকিবুল ইসলাম।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।