বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ।
ড্রেনের আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
ড্রেনের আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
সংবাদ ২৪ ঘন্টা
০৪ আগ ২০২৬
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে কাদামাটি ও আবর্জনা অপসারণ চলমান রয়েছে। সোমবার (০৩ আগস্ট) সকালে নগরভবনের সামনের ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে তিনি নাগরিক সেবা বৃদ্ধি করতে জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন। এ সময় তিনি ড্রেনের মধ্যে যত্রতত্র বর্জ্য আবর্জনা না ফেলার আহবান জানান। এর ফলে আগের তুলনায় অতিদ্রুত সময়ে বৃস্টির পানি নেমে যাচ্ছে। রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। স্থানীয় নাগরিকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাসিকের পরিচ্ছন্ন কর্মীরা ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ এ কাজে নিয়োজিত রয়েছে। এ সময় রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন ও পরিচ্ছন্ন সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা