কেশরহাট বাজারে "সওজের'' উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:৪২ পিএম আপডেট : ১১ মে ২০২৬, ০৩:৪৪ এএম ২১ বার পঠিত
কেশরহাট বাজারে "সওজের'' উচ্ছেদ অভিযান

কেশরহাট বাজারে "সওজের'' উচ্ছেদ অভিযান

সংবাদ ২৪ ঘন্টা
১০ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা এর কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে দোকানঘর ভেঙে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। রোববার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক। অভিযানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা তিনটি এক্সেভেটর মেশিন দিয়ে পর্যায়ক্রমে অপসারণ করা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সওজ সূত্রে জানা যায়, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই সড়ক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।#

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।